সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

আ.লীগ নেতা অবনী মোহন গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:১০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:১০:৫৫ পূর্বাহ্ন
আ.লীগ নেতা অবনী মোহন গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাসকে গ্রেফতার করেছে পুলিশ । ৬ জানুয়ারি (সোমবার) বিকেলে শাল্লা উপজেলা সদরের তার ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এবিষয়ে শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গেল আগস্টে সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান বলেন, ৯৯জনকে আসামি করে দায়ের করা মামলায় অবনী মোহন দাসকে গ্রেফতার করা হয়েছে। অ্যাডভোকেট অবনী মোহন দাস পূর্বে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনেও বিপুল ভোটে উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকারে হারিয়ে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর পূর্বেও আরও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স