সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বেহেলী ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:০৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:০৩:২৬ পূর্বাহ্ন
বেহেলী ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন কার্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে এক কর্মশালা সোমবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বেহেলী ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কার্যক্রমকে ধন্যবাদ জানান। বিদেশে কাজ দেবার প্রলোভন দেখিয়ে নারী পাচার রোধ ও সেইফ মাইগ্রেশন বিষয়ে তিনি ব্র্যাক প্রোগ্রামে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। এতে বিশেষ অতিথি ছিলেন বেহেলী ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা সুজন তালুকদার। এছাড়াও উক্ত কর্মশালায় বেহেলী ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিদেশ-ফেরত/প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায়, কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা, মূল প্রবন্ধ উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কেইস ম্যানেজমেন্ট অফিসার মো. অনিক শেখ। এসময় দুজন বিদেশ ফেরত অভিবাসী তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। পর্যায়ক্রমে কর্মশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনরেকত্রীকরণে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় এলাকাভিত্তিক বিদেশ ফেরতদের নিয়ে কর্মসূচির রিপোর্ট উপস্থাপন করেন, জামালগঞ্জ প্রবাসবন্ধু ফোরাম সভাপতি মো. আফছার উদ্দিন ও সাধারণ স¤পাদক মো. রুবেল আহমেদ। উল্লেখ্য যে, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ