সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবিরকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:১৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:১৪:৩২ পূর্বাহ্ন
যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবিরকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, যুবদল যুক্তরাজ্য শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপি নেতা হুমায়ূন কবিরকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বিমানবন্দরে পৌঁছার পর সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। কলিম উদ্দিন মিলন এসময় বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চরম নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধেও গায়েবানা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এ কারণে তাদের অনেকেই দেশে আসতে পারেননি। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর নেতৃবৃন্দ এখন নিরাপদে দেশে ফিরতে পারছেন। নির্যাতিত ও ত্যাগী নেতা হুমায়ুন কবিরসহ বিভিন্ন নেতৃবৃন্দও এখন নিরাপদে দেশে আসছেন। বিমানবন্দরে হুমায়ূন কবিরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক আজাদ মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহিন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ আহমদ চমন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল কাদির শামছু, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি লায়েক আহমদ, মহানগর যুবদলের সহ-সভাপতি মামুন আহমেদ মিন্টু, মহানগর যুবদলের সহ-সভাপতি আমিন আহমেদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজির আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিছবাহ আহমেদ জেহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী প্রমুখ। সংবর্ধনার পর বিমানবন্দর থেকে হুমায়ুন কবির ও আজাদ মিয়াকে নিয়ে একটি গাড়ি বহর তাদের গ্রামের বাড়ি ছাতক উপজেলার জাউয়াবাজার কাইতকোণা গ্রামে পৌছে। সেখানেও এলাকাবাসী ও রি-জেনারেশন সামাজিক সংগঠন এবং জামেয়া দাওয়াতুল কুরআন মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর