সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

শহরে দুই দোকানিকে জরিমানা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:০৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০৫:৫১ পূর্বাহ্ন
শহরে দুই দোকানিকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও বেশি মূল্যে পেয়াজ বিক্রির দায়ে দুই মুদি দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন জেল রোড ও জগন্নাথবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় ভোক্তা-অধিকারকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ আটা ও ময়দা রাখার দায়ে পুরাতন জেলরোডের জহির ভেরাইটিজ স্টোরকে পাঁচ হাজার টাকা এবং বেশি মূল্যে পেয়াজ বিক্রির জন্য জগন্নাথবাড়ি রোডের নীরব স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল