সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

শান্তিগঞ্জ ও দিরাইয়ে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:৪৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০৯:০৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ ও দিরাইয়ে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামে রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মাদ্রাসায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ওইদিন সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে ২ শতাধিক, ফিমেইল একাডেমিতে ২ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওইদিন সন্ধ্যায় দরগাপাশা রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম সাজু। শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান দেবশীষ শ্যাম, সিটি ব্যাংক কর্মকর্তা অভিজিত পাল, প্রীতম কান্তি দাস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ, আজীবন সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, উপ যুব প্রধান (১) প্রীয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য তানভীর আহম্মেদ রাসেল, মুন্নী আক্তার, তমাল পাল, অনামিকা দাস প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত এলাকায় অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রচ- শীতেও তারা অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে। এসব মহতী কাজে উৎসাহ দিলে স্থানীয় বিত্তশালীরাও উদ্বুদ্ধ হবেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু)’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনাদের এলাকার এই গুণী ব্যক্তি থাকায় আজ অনেকগুলো শীতবস্ত্র দেয়া সম্ভব হচ্ছে। আপনারা সবাই দুখি মানুষের পাশে দাঁড়ান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু) বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি মানবিক সংস্থা। ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ে অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আজ আমরা হাওর এলাকার প্রত্যন্ত অঞ্চলে এসে দুই উপজেলার শীতার্তদের মাঝে ৯ শতাধিক শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতে ও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা