সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মঙ্গলবার রাতে লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:৩৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৪:৩৮:১৩ পূর্বাহ্ন
মঙ্গলবার রাতে লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রবিবার (৫ জানুয়ারি) গুলশানে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের পর রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তার পাশে ছিলেন। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। তার অশেষ রহমতে আপসহীন নেত্রী, জনগণের আদরের নেত্রী বেগম খালেদা জিয়া ৭ জানুয়ারি সম্ভবত রাতেই লন্ডনে যাত্রা করবেন চিকিৎসার জন্য। আজ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিদায় ও শুভেচ্ছা জানাতে এসেছিলাম। সেই সঙ্গে আলাপ করেছি, পরম করুণাময় আবার যেন সুস্থ করে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চলছে, তার নেতৃত্ব যেন তিনি দেন। আমরা দোয়া করি তার যাত্রা যেন সফল হয়। সুচিকিৎসা নিয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এর আগে রবিবার রাত ৮টার দিকে ফিরোজায় যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর যুক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব উল্লেখ করেন, তিনি নির্দেশনা দিয়েছেন একসঙ্গে কাজ করো; জনগণের পক্ষে কাজ করো; গণতন্ত্রের পক্ষে কাজ করো। কবে ফিরবেন এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এটা কী আমি বলতে পারি কখন ফিরবেন। এটা চিকিৎসকরা জানাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বৈঠকে সে ধরনের রাজনৈতিক আলাপ হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা