সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

সীমান্তে ৩১ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১১:২১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১১:২১:০১ অপরাহ্ন
সীমান্তে ৩১ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক-পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ, চিনি, গরু, কয়লা, কমলা ও ফুসকা জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার দিবাগত রাতে ও রবিবার (৫ জানুয়ারি) ভোরে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, জব্দকৃত এসব অবৈধ পণ্যের সিজার মূল্য ৩১ লাখ ৫ হাজার ২শ ৮০ টাকা। রবিবার (৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, সীমান্তের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৩৫৭ বোতল ভারতীয় মদ, ৪ হাজার ২শ ২৭ কেজি চিনি, ৫টি গরু, ১ হাজার কেজি কয়লা, ৩ শ কেজি কমলা, ৩শ ৫০ কেজি ফুসকা ও ১টি পিকআপ জব্দ করা হয়। বিজিবি জানায়, চিনাকান্দি বিওপি কতৃক ২ হাজার ৯শ ৩৭ কেজি ভারতীয় চিনি, ৩শ কেজি ভারতীয় কমলা ও একটি পিকআপ জব্দ করা হয়। যার সিজার মূল্য- ২০ লাখ ৫৯ হাজার ১শ ৮০ টাকা। মাছিমপুর বিওপি কতৃক ৮ শ ৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা। লাউরগড় বিওপি কতৃক ৩৫০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। যার সিজার মূল্য ৭০ হাজার টাকা। পেকপাড়া বিওপি কতৃক ৪ টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার সিজার মূল্য ২ লাখ মূল্য, টেকেরঘাট বিওপি কতৃক ১ হাজার ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার সিজার মূল্য ২০ হাজার টাকা। বনগাঁও বিওপি কতৃক ১১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ১৬ হাজার ৫শ টাকা। চারাগাঁও বিওপির টহলদল সীমান্তের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ভারতীয় ৩৫৭ বোতল মদ জব্দ করে। জব্দকৃত মদের সিজার মূল্য ৫ লাখ ১৯ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং চিনি, গরু, কয়লা, ফুসকা, কমলা ও যানবাহন শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স