সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:৫১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:৫১:১১ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার :: দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে জগন্নাথপুরের তাহফিমুল হাসান আবির (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গত ২ জানুয়ারি রাতে পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরের সীমান্তবর্তী দাড়াখাই নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারের লাইব্রেরি ব্যবসায়ী আমীর হোসেনের পুত্র জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবির তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার হলিদিয়া গ্রাম থেকে তার চাচা আবু তালেবের সঙ্গে মোটরসাইকেলযোগে জগন্নাথপুরে আসছিলেন। পথিমধ্যে দাড়াখাই সেতু এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে আবির নিহত হয়। এ দুর্ঘটনায় হন আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত স্কুল শিক্ষার্থীর বাবা-মা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে করছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স