সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
বিশ্বজনের রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে পৌর প্রশাসক

সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে ব্লাডব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে ব্লাডব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে
স্টাফ রিপোর্টার :: স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজনের বার্ষিক সাধারণ সভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্বজনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার-এর সভাপতিত্বে ও দপ্তর স¤পাদক বন্যা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পৌর প্রশাসক সমর কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. সৈকত দাস, সুপ্রভা রাণী, মোহাম্মদ আবু সাঈদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদাতা অ্যাড. এনাম আহমেদ, মোজাহিদুল ইসলাম মজনু, জিএম তাশহিজ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সভাপতি হিরন, ব্লাডলিংক সুনামগঞ্জের শাহ মোহাম্মদ ফয়সল, বিদ্যার্থী সংসদ সুনামগঞ্জের সভাপতি বিশ্বজিৎ রায় তমাল। প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক সমর কুমার পাল বলেন, সুনামগঞ্জে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে বিশ্বজন, ব্লাডলিংক ও বাঁধনসহ বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি ব্লাডব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, অসহায় ও দরিদ্র রোগীরা যাতে স্বল্পমূল্যে রক্তের ক্রসমেচিং করাতে পারে সেজন্য পৌরভবনে একটি প্রাইমারি হেলথ সেন্টারও চালু করা হচ্ছে। রক্তদান করতে যেন কোনো স্বেচ্ছাসেবী ও ডোনারকে হয়রানির শিকার হতে না হয় সেজন্য তিনি রোগী ও তার স্বজনদের প্রতি আহ্বান জানান। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার যদি রোগীর কাছ থেকে ক্রসমেচিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ রক্তদাতা হিসেবে মুজাহিদুল ইসলাম মজনু, জি.এম তাহশিজ, অ্যাড. এনাম আহমেদ, আবু বকর সিদ্দিক ও তৈয়বুর রহমান সহ ৬ জনকে রক্তদাতাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ