সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

শতবর্ষী হিজল বাগান রক্ষার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:৪২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:৪২:৫০ পূর্বাহ্ন
শতবর্ষী হিজল বাগান রক্ষার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের ছোটকান্দা নামক স্থানে শতবর্ষী হিজল বাগান রক্ষার দাবিতে শনিবার বেলা সোয়া ১২টার দিকে সুনই গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হিজল গাছ কর্তনকারীদের আইনের আওতায় আনা, হিজল বাগানের সীমানার ভেতরে অগভীর-গভীর সেচ মেশিন বন্ধকরণ, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও হিজল বাগানের সীমানা নির্ধারণের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সুনই গ্রামের বাসিন্দা ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনে বক্তব্য দেন পাইকুরাটি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক স¤পাদক হাফেজ আব্দুল বাতেন, সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অলি, ইউপি সদস্য শাহজাহান মিয়া শরীফ আহমেদ মামুন, সাবেক ইউপি সদস্য মোফাজ্জল মিয়া, সুনই গ্রামের বাসিন্দা নূরুজ্জামান খান প্রমুখ। বক্তারা অবিলম্বে তাঁদের চারদফা দাবি বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ধর্মপাশার ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের পেছনে ছোট কান্দা নামক স্থানে সরকারি খাস ৮১একর লায়েক পতিত ভূমি রয়েছে। এর মধ্যে বেশ কিছু খাসজমি ভূমিহীন কৃষকদেরকে সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া হয়েছে। এটি সরকারিভাবে হিজল বাগান এখনো নথিভুক্ত হয়নি। অবৈধভাবে হিজল গাছ কর্তনকারীদের আইনের আওতায় আনাসহ বন্দোবস্তের বাইরে থাকা ভূমির সীমানা নির্ধারণ, অবৈধ দখলে থাকলে দখলকারীদের উচ্ছেদকরণ এবং এটি হিজল বাগান হিসেবে সৃজন করাসহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা