সুনামগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুনসহ আটক ৩

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন
ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুনসহ আটক ৩
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুন ও তিনটি অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের কবির মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সীমান্তের ৮শ গজ বাংলাদেশ অভ্যন্তরে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৬২ বস্তা রসুনসহ তিনটি অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের জাকিট হোসেন, বালিছড়া গ্রামের শাখাওয়াত হোসেন কামাল এবং উস্তিঙ্গেরগাও গ্রামের আব্দুল্লাহ আল মোজাহিদ। ২শ টাকা দরে ৬২ বস্তা রসুনের মূল্য ২ লাখ ২৩ হাজার ২শ টাকা। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় অভিযানে অংশ নেন এসআই আতিয়ার রহমান, এএসআই আাশরাফ খান ও সুমন চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স। ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে শনিবার (৪ জানুয়ারি) দ্যা ¯েপশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি/২৫ ডি ধারায় দোয়ারাবাজার থানায় মামলা (০৬) রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট

বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট