সুনামগঞ্জ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি

ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:৩৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:৩৫:০১ অপরাহ্ন
ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল
সুনামকণ্ঠ ডেস্ক :: মিয়ানমারে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে কেঁপে উঠেছে ঢাকাসহ সিলেট ও দেশের বিভিন্ন অঞ্চল। শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে এই ভূমিক¤প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের নাম্না অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাজধানী ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থল কেন্দ্রের দূরত্ব ৪৮২ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের ভূমিক¤প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিট ৪০ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। তবে মিয়ানমারের পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় ক¤পনের অনুভূতি বেশি ছিল। বিশেষ করে সিলেট অঞ্চলে। এর আগে, ২০২৩ সালে সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার দূরে আসামে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ভূমিকম্পর মূল যে জায়গা ধরা হয় সেটি হচ্ছে উত্তর-পূর্ব অঞ্চল, যা সিলেটের অন্তর্গত। এই অঞ্চল টেকটনিক প্লেটের কাছাকাছি। এ ছাড়া আসাম, শিলংয়ে প্লেট আছে। এসব জায়গায় ভূমিকম্প হলে সেটির প্রভাব পড়ে দেশের মধ্যে। তবে এমন ছোট ছোট ভূমিকম্পর ধারাবাহিকতায় হঠাৎ বড় ভূমিকম্প হবে কি না, তা নিয়ে আগে থেকেই কিছু বলা যাবে না। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এক গবেষণায় দেখা গেছে, সিলেটের ফল্ট লাইনে দিনের বেলা ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিক¤প সংঘটিত হলে কমপক্ষে ৪০ হাজার ৯৩৫ ভবন ধসে পড়তে পারে। ১৬ হাজার মানুষের প্রাণহানি হতে পারে। আর্থিক ক্ষতি হবে প্রায় ৫ হাজার ৩২৪ কোটি টাকা সমমূল্যের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত