সুনামগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি

ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না : জেলা জামায়াত আমীর

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৪০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:০৪:১৭ পূর্বাহ্ন
ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না : জেলা জামায়াত আমীর
জাহাঙ্গীর আলম ভূঁইয়া :: বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেছেন, মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ মুক্ত হবে না। শ্রমিক শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তাহিরপুর উপজেলা শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন তিনি কথাগুলো বলেন। নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ খাঁন আরও বলেন, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। তারা শ্রমিকদের অধিকার হরণ করেছে। তিনি আরও বলেন, দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও নবনিযুক্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মু আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা মু রুকন উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, অ্যাড. মহসিন রেজা মানিক, জেলা আইবিডব্লিউ সভাপতি মো. ফরিদ উদ্দিন প্রমুখ। পরে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য আব্দুল আলীম ইমতিয়াজকে সভাপতি, আবিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আতিকুল ইসলামকে সহ-সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সাধারণ স¤পাদক করে ৩৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তাহিরপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী