সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গুয়ার হাওরে দুই লাখ টাকার অবৈধ জাল জব্দ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:৩০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:৩০:০৩ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে দুই লাখ টাকার অবৈধ জাল জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে দুই লাখ টাকার রিং চাই ও কোণা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তি এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল তারেক, প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা ও গোলাবাড়ি আনসার ক্যাম্প ও রামসিংহপুর আনসার ক্যাম্পের আনসারদের সহযোগিতায় টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫০০ মিটার রিং চাই ও ৫০০ মিটার কোণা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ জাল গুলো গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট

বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট