সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

হাওরে বোরো আবাদের ধুম

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:২১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:২১:২০ পূর্বাহ্ন
হাওরে বোরো আবাদের ধুম
সামছুল ইসলাম সরদার :: হাওরাঞ্চলে চলছে বোরোধান আবাদের ধুম। একফসলি বোরোধানের এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা। এই জেলার অন্তত ৯০ ভাগ মানুষের জীবন-জীবিকার অবলম্বন একমাত্র বোরো ধান। কার্তিক, অগ্রহায়ণ মাস থেকে হাওরজুড়ে শুরু হয় কৃষকদের বীজতলা সাজানো, বীজ বপন এবং পর্যায়ক্রমে ধানের চারা রোপণ। পৌষের শুরু থেকেই বোরোধান রোপণে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায়, এ বছর ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে ৯ লাখ ১৮ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। দিরাইয়ের চাপতি হাওরপাড়ের কৃষক লিটন মিয়া বলেন, এবার আমি আড়াই হাল (১২ কেদারে এক হাল) বোরো জমিনে উচ্চ ফলনশীল ধান রোপণ করতে যাচ্ছি, প্রায় অর্ধেক রোপণ করেছি। এমাসেই ধান রোপণ শেষ হবে। এখন জমি করতে হালচাষ পানি, রোপণ সব নগদ টাকা দিয়ে করতে হয়। যার কারণে অনেক টাকা খরচ হয়। গতবছর ভালো ধান পেয়েছিলাম, আবহাওয়া ভালো থাকলেও এবার ও ভালো ধান ঘোলায় তোলার আশা করছি। দিরাই উপজেলার চাপতি, বরাম, উদগল হাওর ঘুরে দেখা গেছে, প্রতিটি হাওরেই ধান রোপণে ব্যস্ত কৃষক। একাধিক কৃষকের সাথে আলাপ করলে তারা জানান, গতবছর আবহাওয়া অনুকূলে থাকায় সকল হাওরে আশানুরূপ ফসল হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকা এবং প্রাকৃতিক কোন বিপদ না হলে বোরাধান রোপণের খরচ বাদে ও আমাদের অনেক সা¤্রয় হয়। আমরা পরিবারের খরচ যোগাতে পারি। দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী বলেন, এবার উপজেলায় ৩০ হাজার একশ ৯২ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরোধান আবাদ করা হচ্ছে। বরাবরের ন্যায় সরকার এবার কৃষকদের সার্বিক সহযোগিতা করছে। উপজেলার প্রতিটি হাওরে ধান রোপণে ব্যস্ত কৃষক। আমাদের তদারকি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরে বোরো চারা রোপণ কার্যক্রম চলছে। কৃষকদের পাশে থেকে আমরা তাদের পরামর্শ ও সহযোগিতা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা