সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

​সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করেছে জালালাবাদ গ্যাস

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:১০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:১০:০১ অপরাহ্ন
​সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করেছে জালালাবাদ গ্যাস
২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়ার দায়ে সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। 

বুধবার (১৪ আগস্ট) দুপুরে সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি টিম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ করেন। এতে নেতৃত্ব দেন সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিজিএম) মীর মোশারফ হোসেন। এসময় প্রতিষ্ঠানটির অপর ডিজিএম জিল্লুর রহমান ও সুনামগঞ্জ ব্যবস্থাপক শফিকুল হক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বারবার বকেয়া প্রদানের জন্য তাগাদা দেয়া হলেও প্রতিষ্ঠানটি ২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করেনি। সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সুনামগঞ্জ আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ