সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৫৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৫৪:২১ পূর্বাহ্ন
৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
দোয়ারাবাজার প্রতিনিধি :: সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অভিযোগে দোয়ারাবাজারে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দোয়ারাবাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। অবৈধ সাদিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার প্রমাণ পাওয়ায় এছাড়াও আবাসিক ভবনের ভিতরে ল্যাবরেটরি খুলে ব্যবসা করা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স পাওয়ায় বন্ধ করে সিলগালা এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইফএইড ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র লাইসেন্স না থাকায় ৫০ হাজার ও মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ থাকায় ৩০ হাজার টাকা, সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষা অতিরিক্ত টাকা নেওয়া ও ভোক্তার সঙ্গে প্রতারণার করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়। জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আবু সালেহীন বলেন, মানুষ যাতে সঠিক স্বাস্থ্যসেবা পায়, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সে লক্ষে কাজ করছি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। এমবিবিএস চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করা বেআইনী। আবাসিক ফ্লোরে ডায়াগনস্টিক সেন্টার খোলা বেআইনী। আজ তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ