সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা

জামালগঞ্জে খাসভূমি দখলের অভিযোগ

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে খাসভূমি দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় গোচারণের খাসভূমি জবর দখলের অভিযোগ উঠেছে আব্দুল ছাত্তার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রায় শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মক্রম আলীর ছেলে আব্দুল ছাত্তার এলাকার একজন প্রভাবশালী লোক। তিনি দীর্ঘদিন যাবত তার অনুকূলে খাস খতিয়ানভুক্ত বিভিন্ন দাগের মোট ৩৪.৯৮ একর জমি দখল করে রেখেছেন। বিগত প্রায় ৫০ বছর যাবত একটি জায়গা গোচারণ ভূমি হিসেবে ব্যবহার হয়ে আসছে। এছাড়াও ওই ভূমিতে বৈশাখ মাসের ধান মাড়াই ও শুকানোর কাজ করে থাকে। কিন্তু ভূমিটি তাদের আওতায় থাকায় একটু একটু করে তার দখলে নিতে থাকে। তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। একটি পুকুর নিজের দখলে ও লায়েক পতিত একটি নালাও তিনি অবৈধভাবে বিক্রি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাছাড়া গ্রামবাসী উল্লেখিত ভূমিতে গরু, ছাগল চড়ানোর সময় আব্দুল ছাত্তারগং অশ্লীল ভাষায় গালাগালি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে আব্দুল ছাত্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ব্যাপারে আনা সকল অভিযোগ মিথ্যা। আমি আমার রেকর্ডিয় কাগজপত্রের বাইরে এক ইঞ্চি জায়গাও দখল করিনি। এলাকার কিছু লোক আমার মানসম্মান নষ্ট করার জন্য পেছনে লেগেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা