সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

দেশের প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামকে সফল করেছে ছাত্রদল

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৫:৫৩ পূর্বাহ্ন
দেশের প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামকে সফল করেছে ছাত্রদল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জে বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকেই পৌর শহরের পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও আঞ্চলিক ইউনিট থেকে মিছিল করে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী জড়ো হন। পরে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোসেন বখত চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আজকের এইদিনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ রক্ষার প্রত্যেকটি আন্দোলন ও জনগণ রক্ষার আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের জীবন উৎসর্গ করেছেন। আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন তারপরও নিরলসভাবে রাজপথ দখলে রেখে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে সফল করেছেন। কলিম উদ্দিন আহমদ মিলন আরও বলেন, স্বৈরশাসককে বিদায় করতে গিয়েও ছাত্রদল উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। মামলা হামলা ও গুলি খেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ১২০০ জনের মধ্যে ৬৫৩ জনই বিএনপি ও ছাত্রদলের। আজকের এই দিনে সেই সমস্ত শহীদ যারা আগস্টের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং গত ১৫ বছর যারা তিলে তিলে আন্দোলন গড়ে তুলেছেন, বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন এবং আমাদের নেতা ইলিয়াস আলীসহ ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মিলন বলেন, আপনারা অনতিবিলম্বে সংস্কার শেষ করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। জনগণ স্বাধীন মতো তার ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, বাংলাদেশের সকল আন্দোলনে ছাত্রদল যেভাবে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে তা আগামীতেও ধরে রাখবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে সুস্পষ্টভাবে বলে দিতে চাই এই অভ্যুত্থান এবং জনগণের বিজয়কে আমরা কখনও পরাজিত হতে দিব না ইনশাআল্লাহ। আজকের দিনে শপথ হচ্ছে শহীদদের রক্তে অর্জিত বিজয়কে ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনূর আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, মাসুক আলম, নাদের আহমদ, আকবর আলী, আনিসুল হক, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ্, এটিএম হেলাল, মুনাজ্জির হোসেন সুজন, আবুল মনসুর শওকত, নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি