সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

পাথারিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন
পাথারিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব। পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেলা প্রশাসক তাকে এই দায়িত্ব প্রদান করেন। ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রামের মৃত রহমত আলীর পুত্র। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। গতকাল বুধবার জেলা প্রাশাসকের কার্যালয়ের স্মারক মূলে ইউপি সদস্য হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। পাথারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব বলেন, আমি ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে জনগণকে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করেছি। বর্তমানে আরো গুরুদায়িত্ব পেলাম। আমার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। প্রসঙ্গত, জুলাই আগস্টে সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হন এবং উক্ত ঘটনায় ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলামকে সম্প্রতি গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ