সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

মাইজবাড়িতে ‘ভাইয়াপি রোয়া উৎসব’

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৩২:২৫ পূর্বাহ্ন
মাইজবাড়িতে ‘ভাইয়াপি রোয়া উৎসব’
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়িতে এলাকাবাসীর উদ্যোগে ‘ভাইয়াপি রোয়া উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাইজবাড়ির পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন জমিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। মাইজবাড়ির বাসিন্দা শফিকুল ইসলাম জানান, এ বছর মসজিদের এই জমিটি লিজ আনা হয়েছে ৫ জনের অধীনে। তারা হলেন- জহুর উদ্দিন, ছয়ফুল, ময়মা, সুমন ও আমিরুল। জমিটি তাদের নামে লিজ আনা হলেও গ্রামবাসী সবাই মিলে ওই জমিতে কাজ করেছেন। মাইজবাড়ি গ্রামের পশ্চিমপাড়াবাসী নতুন বছরের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বোরো ধানের রোপণ উৎসবে মেতে ওঠেন। ১৪ কেয়ার জমিনে কৃষক-সাধারণ মানুষসহ মোট ৯০ জন ছিলেন। তারা বাদ্যের তালে তালে আনন্দে উদ্বেলিত হয়ে জমিতে বোরো ধানের চারা রোপণ করেছেন। এলাকার ছোট-বড় সবাই একত্রিত হয়ে কঠিন কাজকে সহজ করা যায় তা আজকে প্রমাণ দিলেন। শফিকুল ইসলাম বলেন, এই উৎসবে চল্লিশ-পঞ্চাশ বছর আগের কথা মনে করিয়ে দেয়। ঐতিহ্যবাহী এই ধরনের উৎসব আগে সমগ্র সুনামগঞ্জ জেলায় প্রচলিত ছিল। কালের বিবর্তনে এগুলো এখন মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা শুনতাম আগের বাপ-চাচা, দাদা-নানারা এমন উৎসবের আয়োজন করতেন। তারা সবাই একসাথে কাজ করতেন। তা আজকে আমরা নিজ চোখে দেখে আপ্লুত হয়েছি। বোরো ধানের চারা রোপণ শেষে এলাকাবাসীর জন্য ছিল ভুরিভোজের আয়োজন। এসময় তারা একসাথে দুপুরের খাবার খেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু