সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বছরের প্রথম দিনে মিলেনি নতুন বই খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
বছরের প্রথম দিনে মিলেনি নতুন বই খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার :: ১ জানুয়ারি দেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে বিনামূল্যের বই পৌঁছে দেয়ার কথা থাকলেও এ বছর তা সম্ভব হয়নি। সুনামগঞ্জেও বই না পেয়ে খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী। খোজ নিয়ে জানাযায়, বুধবার দুপুরের দিকে সুনামগঞ্জের প্রাক প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন বই জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসে। তা বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ফলে কয়েকটি বিদ্যালয় ছাড়া বছরের প্রথম দিনে নতুন বই সব বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে তুলে দেয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যে বই পাওয়া গেছে তা-ও পর্যাপ্ত নয়। এছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখনও কোন বই আসেনি। এদিকে সুনামগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা এসেছে নতুন বইয়ের আশায়। কিন্তু তাদের খালে হাতেই বাড়ি ফিরতে হয়েছে। এ জন্য তারা হতাশা প্রকাশ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস জানান, বুধবার সকল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ৩য় শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হয়েছে। তবে আগামী ১৫ জানুয়ারির আগে সব বই পেয়ে যাবো। অপরদিকে, সুনামগঞ্জের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বইও পায়নি। বছরের প্রথম দিনে খুশি মনে বিদ্যালয়ে গেলেও খালি হাতে হতাশ হয়ে বাড়ি ফিরেছে তারা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২৩৩টি, এবতেদায়ী ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসা রয়েছে ৯২টি এবং কারিগরি উচ্চ বিদ্যালয় রয়েছে ১৫টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সংখ্যা আড়াই লাখ। এসব শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল ৩৪ লাখ ৫৭ হাজার ৪৯০টি। কিন্তু ডিসেম্বর মাসে কোন শ্রেণির একটি বইও সুনামগঞ্জে পৌঁছেনি। যার কারণে বছরের প্রথম দিন নতুন বই পায়নি কোনো শিক্ষার্থী। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, নতুন কারিকুলামে বই ছাপানোর কারণে বই পেতে একটু বিলম্ব হয়েছে, যার কারণে প্রথম দিনে নতুন বই বিতরণ করা যায়নি। আশা করি আজ রাতের মধ্যেই গাড়ি চলে আসবে। আশা করি বৃহ¯পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই আমরা পৌঁছে দিতে পারব। তবে সব উপজেলায় নয়। ২/৩টি উপজেলায় হবে। পরবর্তীতে সব উপজেলায় বই বিতরণ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু