সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

অচিরেই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:১৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:১৯:০৬ পূর্বাহ্ন
অচিরেই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক
দৈনিক সুনামকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রকশনা যখন পাঠকের হাতে গিয়ে পৌঁছবে তখন, ইংরেজি সনের বদল ঘটে গেছে অন্তত কমবেশি দশ/বারো ঘণ্টা আগে। আজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও পত্রিকা সংশ্লিষ্ট সকলের জন্য একটি শুভসময়। এই শুভলগ্নে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন আমাদের দেশে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন আছেন এবং দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং দেশের সাধারণ মানুষের কাছে, অর্থাৎ যারা রাজনীতিক সমাজের মানুষ নন, তাঁদের কাছে দেশে কী হতে যাচ্ছে সেটা স্পষ্ট কিংবা পরিষ্কার নয়, ধোঁয়াশাচ্ছন্ন। কোনও কোনও গোষ্ঠী ভারতীয় আধিপত্যের বিরোধিতায় নেমে অন্যান্য সা¤্রাজ্যবাদী সম্প্রসারণ কিংবা আধিপত্য বিস্তারের চক্রান্তকে প্রকারান্তরে আড়াল করে চলেছেন। এটা দেশের জন্যে শোভনীয় কোনও লক্ষণ নয়। দেশের মানুষ বিগত দেড় দশকের শাসন-শোষণ ও অবদমনের পুনরাবৃত্তি চান না। তপ্ত তাওয়া থেকে জ্বলন্ত উনুনে পতিত হয়ে দগ্ধ হওয়ার বাসনা কারও নেই। আমরা আশা করছি, অচিরেই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। আমরা সকল অশুভ ও অকল্যাণ থেকে মুক্তি চাই। আমরা মানবতার পূজারি, বিমানবিক দানবিককতাকে ঘৃণা করি। রাজনীতির ছদ্মবেশে ভালোমানুষীর মুখোশপরা দানবিকতার অশুভ অপছায়া সরে যাক দেশমাতার মাথার উপর থেকে। আজ দৈনিক সুনামকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে এই কামনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু মনে রাখুন, নিজে ভালো থাকতে হলে আপনাদেরকে নিয়ে যারা রাজনীতি করে নিজের স্বার্থ হাসিলে তৎপর আছে তাদের বিরুদ্ধে সচেতন হয়ে উঠে তাদেরকে ব্যর্থ করে দিন। দেশের সম্পদ অত্মসাতকারী রাজনীতির বিরুদ্ধে রাজনীতি আপনাকে করতেই হবে। তা-না হলে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, জীবনমানের উন্নয়ন কীছুই পাবেন না, সব ভেস্তে যাবে। এককথায় রাজনীতিক নিপীড়নের হাত থেকে মুক্তি মিলবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স