সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

৯দফা দাবিতে সরকারি গাড়িচালক সমিতির স্মারকলিপি

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:২৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:২৬:২৭ পূর্বাহ্ন
৯দফা দাবিতে সরকারি গাড়িচালক সমিতির স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠন, গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা, পদ নাম পরিবর্তন, আউটসোর্সিং প্রথা বাতিল, ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজিকরণসহ সরকারের কাছে ৯দফা দাবি জানিয়ে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার দুপুর ১২টার সময় জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়ার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানে অংশ নেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কাজল চন্দ্র আচার্য্য, উপদেষ্টা জসিম উদ্দিন, উপদেষ্টা ময়না মিয়া, সভাপতি মোরাদ হোসেন, সহ-সভাপতি মাসুদ আলী, মো. ফারুকুর রহমান চৌধুরী, সাধারণ স¤পাদক মোহিতুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক এসএম সাজ্জাদুর রহমান, কোষাধ্যক্ষ সহিদ আলী প্রমুখ। স্মরকলিপি জমা দেয়ার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কমিটির নেতৃস্থানীয় সদস্যবৃন্দ। এসময় তাঁরা বলেন- আমাদের বিশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা অবিলম্বে আমাদের দাবিসমূহ বাস্তবায়নে উপযুক্ত ব্যবস্থা নিবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স