সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন
বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
দিরাই প্রতিনিধি :: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, হাওরপাড়ের কৃষকদের ফসলরক্ষা বাঁধ মেরামতে সরকার প্রতিবছরের মতো এবারও প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে। সরকারি বিধি অনুযায়ী আপনাদের এলাকার বিভিন্ন শ্রেণিপেশার জনগণের সমন্বয়ে মনিটরিং কমিটির মাধ্যমে পিআইসি গঠন করা হয়েছে। যারা পিআইসি পেয়েছেন আমার বিশ্বাস আপনারা নিজের স্বার্থে এলাকার স্বার্থে যথাযথ আইন মেনে চলে সরকারের বেধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করবেন। বাঁধের কাজে কোনো অনিয়ম-অজুহাত সহ্য করা হবে না। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের বাঁধ মেরামত কাজ ১০টি মনিটরিং কমিটি দেখভাল করবে। হাওরের ফসল রক্ষায় এলাকার সর্বস্তরের জনগণ নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবেন। রবিবার সন্ধ্যায় দিরাইয়ে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত মনিটরিং কমিটির অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার-এর সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী কর্মকর্তা এটিএম মোনায়েম আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক, জেলা মনিটরিং কমিটির সদস্য সালেহিন চৌধুরী শুভ, কানিজ সুলতানা, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। উপস্থিত ছিলেন উপজেলা মনিটরিং কমিটি ও পিআইসির সভাপতি, স¤পাদকসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা