সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন

আল্লামা শায়েখ সিদ্দিক আহমদের ইন্তেকাল

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৯:২৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৯:২৯:২৪ পূর্বাহ্ন
আল্লামা শায়েখ সিদ্দিক আহমদের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার :: প্রখ্যাত আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় আল্লামা শায়েখ সিদ্দিক আহমেদ (মাহমুদপুরী) ইন্তেকাল করেছেন। রবিবার সকাল দশটায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, আল্লামা শায়খ মো. সিদ্দিক আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। রবিবার সকাল দশটায় তার শারীরিক অবস্থার অবনতি হলে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি এলাকার আটগাঁও মাদ্রাসাসহ অসংখ্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রবিবার বিকেল সাড়ে চারটায় লালবাজার সংলগ্ন পশ্চিমের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতী করেন তার সর্বকনিষ্ঠ পুত্র মাওলানা মো. সৈয়দ আহমদ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়। আল্লামা সিদ্দিক আহমদের মৃত্যুতে জামালগঞ্জের সর্বমহলে শোকের ছায়া বিরাজ করছে। আলেম সমাজের পাশাপাশি শোকাহত পুরো জামালগঞ্জবাসী। তাঁর মৃত্যুতে স্মৃতিচারণ ও হুজুরের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শোকের বার্তায় ছেয়ে গেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ, মাওলানা আব্দুস শহীদ জামলাবাদী, উপজেলা জমিয়তে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা নুরুল ইসলাম বাবর আলী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, সাবেক সাধারণ স¤পাদক আব্দুল মালিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক আব্দুল মন্নান তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, বর্তমান সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জামালগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ। উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ লুৎফুর রহমান, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হুদা, বেহেলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আলিম উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা