সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আইন-শৃঙ্খলা রক্ষায় দলমত নির্বিশেষে সহযোগিতা করতে হবে : মেজর মহিউদ্দিন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০৩:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০৩:২৫:৩৪ অপরাহ্ন
আইন-শৃঙ্খলা রক্ষায় দলমত নির্বিশেষে সহযোগিতা করতে হবে : মেজর মহিউদ্দিন
শাল্লা প্রতিনিধি ::
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মহিউদ্দিন বলেছেন, মনীষীরা বলেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে আসার আগে শুনেছি- রাজনীতি যদি শিখতে চান, দিরাই-শাল্লায় চলে যান। কথাটা কী বলার জন্যই বলা- নাকি সত্যি? এসময় সবাই একযোগে বলেন- সত্যি। তখন তিনি আরও বলেন, তাহলে দেশের আইনশৃংখলা রক্ষা করতে দলমত নির্বিশেষে আপনাদের সহযোগিতা করতে হবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃংখলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
উপজেলার (ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা) আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান শর্বরী মজুমদার, ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু, শাল্লা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মিজানুর রহমান, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, পূজা উদযাপন পরিষদের শাল্লা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, উপজেলা প্রাণিস¤পদ অধিদপ্তর কর্মকর্তা সজিব হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির শাল্লায় কিছু লোকের হুমকি ধামকি ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ছাড়া অন্যকোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শাল্লায় সব রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধ রয়েছে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানীমূলক কিছু না লেখার অনুরোধ করা হয়। আইনশৃংখলা কমিটির মতবিনিময় সভায় উপজেলার ইউপি সদস্যবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য