সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন
স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় স্বামী আজিজ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজিজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোহাম্মদ সামছু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আজিজ মিয়াকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে আজমিরীগঞ্জ থানার পুলিশ আজমিরীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে ছাতক উপজেলার কন্যাকে বিয়ে করেন আজিজ মিয়া। বিয়ের কয়েক মাস পরে যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে শুরু করেন আজিজ মিয়া। চাপে পড়ে স্বামীকে টাকা এনে দিয়েও রক্ষা হয়নি। স্ত্রীকে ভরণপোষণ না দিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করছিলেন আজিজ মিয়া। এ ব্যাপারে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজিজ মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, আজিজ মিয়াকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। বৃহ¯পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন