সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ সদর থানার ওসি ক্লোজড

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০৩:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০৩:২৩:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর থানার ওসি ক্লোজড
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরীকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আব্দুল আহাদ। মঙ্গলবার এক অফিস আদেশে এই বিষয়টি জানানো হয়। একই চিঠিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আমিনুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখার ওসির দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর অফিস আদেশে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সুনামগঞ্জ সদর থানার ওসি মো. খালেদ চৌধুরীকে পুলিশ লাইনসে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সরকার পতনের দুদিন পর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি, জামায়াত, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা সুনামগঞ্জ সদর থানার ওসি মো. খালেদ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাসের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগের অভিযোগ এনেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু