সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
তাহিরপুরে পিআইসি গঠনে নীতিমালা উপেক্ষিত

কৃষক আবেদন করেছিলেন শনির হাওরে, প্রকল্প পেলেন মহালিয়া হাওরে

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন
কৃষক আবেদন করেছিলেন শনির হাওরে, প্রকল্প পেলেন মহালিয়া হাওরে
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বৃহত্তর শনি, মাটিয়ান, মহালিয়া, আঙ্গারালি, বর্ধিত গুরমার ও হালির হাওরে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ করবে পানি উন্নয়ন বোর্ড। এরই লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আবুল হাসেম ৩০ পিআইসি’র খসড়া তালিকা অনুমোদন করেন। পানি উন্নয়ন বোর্ডের কাবিটা নীতিমালা অনুযায়ী বাঁধের পাশের জমি আছে এমন কৃষকদের দিয়ে পিআইসি গঠন করে কাজ করার কথা থাকলেও তাহিরপুরের চিত্র ভিন্ন। নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে রাজনৈতিক ব্যক্তি, ছাত্র এবং হাওরে জমি নেই এমন লোকদের নিয়ে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনের অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা। অনুসন্ধানে জানা যায়, তাহিরপুর উপজেলার বৃহত্তর শনির হাওরে পিআইসি পাওয়ার লক্ষ্যে আবেদন করেছিলেন এই হাওরের কৃষক শ্রীপুর গ্রামের বাসিন্দা শাহ আলম। তবে তাকে শনির হাওরে পিআইসি না দিয়ে দেওয়া হয়েছে মহালিয়া হাওরে। অথচ মহালিয়া হাওরে শাহ আলমের কোনো জমি নেই। শনির হাওরের পিআইসিতে যুক্ত না করে মহালিয়া হাওর উপ-প্রকল্পের ২৫নং পিআইসি’র সদস্য সচিব করায় আবেদনকারী নিজেও ক্ষুব্ধ। নিয়ম-নীতির তোয়াক্কা না করে কিভাবে মহালিয়া হাওরে জমি না থাকার পরও পিআইসি কমিটিতে যুক্ত করা হয়েছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকদের মাঝে। জানতে চাইলে তাহিরপুরের ২৫নং পিআইসি’র সদস্য সচিব শাহ আলম বলেন, আমি আবেদন করছি শনির হাওরে পিআইসি পাওয়ার জন্য, আমাকে কেন মহালিয়া হাওরে পিআইসিতে যুক্ত করা হয়েছে তা আমি নিজেও জানি না। মহালিয়া হাওরে আমার জমিও নেই। ইউএনও স্যার বা কারা আমাকে মহালিয়া হাওরে যুক্ত করেছে তাও জানিনা। বিষয়টি নিয়ে আমি নিজেও ক্ষুব্ধ! অনুমোদন হওয়া এই প্রকল্পের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কি-না এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমার এই হাওরে জমি নাই, তাই আমি এই কাজটি করবো না। বিষয়টি ইউএনও স্যারকে জানাবো। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহিরপুর উপজেলার বৃহত্তর শনি, মাটিয়ান, মহালিয়া, আঙ্গারালি, বর্ধিত গুরমার ও হালির হাওরে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ ও সংস্কারকাজের লক্ষ্যে ৭৬টি পিআইসি কমিটি গঠন করা হবে। এর মধ্যে ৩০টি পিআইসির অনুমোদন করা হয়েছে। বাকিগুলোও দ্রুত সময়ের মধ্যে অনুমোদন করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১টি প্রকল্পে কাজ শুরু হয়েছে বলে জানাগেছে। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মো. আবুল হাসেমের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স