সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

জানা যায়নি আগুনের সূত্রপাত, কাজ শুরু করেছে তদন্ত কমিটি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন
জানা যায়নি আগুনের সূত্রপাত, কাজ শুরু করেছে তদন্ত কমিটি
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সাত নম্বর ভবনের চারটি ফ্লোরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় আগুনের সূত্রপাত খুঁজছেন গোয়েন্দাসহ বিভিন্ন বাহিনীর অনুসন্ধানী টিম। চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রাথমিক পরিদর্শনে কর্মকর্তাদের ধারণা এটি নাশকতাও হতে পারে। এদিকে ঘটনার প্রকৃত কারণ তদন্তে গঠন করা হয়েছে কমিটি। যা এরই মধ্যে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল গণমাধ্যমকে বলেছেন, রাত ১টা ৫২মিনিটে আমরা ম্যাসেজ পাই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। তিনি বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল। সচিবালয়ের গেট ভেঙে দুটি বড় গাড়ি ঢোকানো হয়। ছয়, সাত, আট ও ৯ এই চারটি তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। যদিও বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চীফ পেডি অফিসার মো. আমিনুল ইসলাম বলেছেন, ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি কোনো শটসার্কিট থেকে আগুন লাগেনি। এটা পরিকল্পিত হতে পারে। এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। এদিকে আগুনের কারণ খুঁজতে সাত সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়, অগ্নিকা-ের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদঘাটন, এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে সুপারিশ করবে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনা তদন্তে এরই মধ্যে টিম গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসকল কর্মকর্তাদের পদ প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে, তাদের নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন