সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সহকারী এটর্নি জেনারেল সিদ্দিক আলীকে সংবর্ধনা

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৩২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৩২:১৪ পূর্বাহ্ন
সহকারী এটর্নি জেনারেল সিদ্দিক আলীকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার কৃতী সন্তান জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. সিদ্দিক আলীকে সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহ¯পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনার আয়োজন করেন এডভোকেট সিদ্দিক আলীর বন্ধুমহল। জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক এবিএম মাসুম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সিদ্দিক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহ জাহান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা আজিজুর রহমান আজিজ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আক্কাস মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স