সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:৪৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:৪৩:১১ পূর্বাহ্ন
সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বিএনপিও দীর্ঘদিন ধরে লড়াই- সংগ্রাম করে আসছে। যার প্রতিফলন ঘটেছে গত ৫ আগস্ট। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পতিত হাসিনা ভারতে বসে কলকাঠি নাড়ছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যাবে না। ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি শুরু থেকেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করে আসছে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না। ব্যক্তিগত সফরে বুধবার সন্ধ্যায় বিমানযোগে সিলেট আসেন বিএনপি মহাসচিব। এসময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি