সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা

বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপিত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন
বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের গির্জাগুলোতেও নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন। এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জাগুলোকে সাজানো হয় নানা সাজে। গির্জায় গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা, যেখানে ধর্মপ্রাণ খ্রিস্টানরা অংশ নেন। সুনামগঞ্জ শহরের শত বছরের পুরাতন প্রেসবিটারিয়ান গির্জায় শুভ বড়দিনের ধর্মীয় উপাসনা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ধর্মীয় উপাসনা শুরু হয় এবং সকাল ১১টায় কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান গির্জার সভাপতি প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রসের সভাপতিত্বে এবং অনিসিমাস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মনওয়ার আলী, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর দিলীপ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান রায় প্রমুখ। বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান গির্জার সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী। চার্চের পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসক খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাসীদেরকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং জেলা প্রশাসন সব সময় তাদের পাশে থেকে যেকোনো ধরনের সহায়তা প্রদান করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করার পাশাপাশি উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার