সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

৯০ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:২৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:২৬:৫৭ পূর্বাহ্ন
৯০ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৯০ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র বিশেষ টহল দল দুটি পিকআপ ভ্যানসহ ভারতীয় মালামাল জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জর্জেট থান কাপড়, জামা, কসমেটিক্স সামগ্রী, চিনি, ফুসকা, কম্বল ও মদ। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওইদিন ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ জন বিজিবি সদস্যসহ চিনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী চিনাকান্দি এলাকায় একটি বিশেষ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালীন দুটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ৬৩ হাজার ৮শত ৪২ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং অন্যান্য সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন