সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশি আটক

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৫৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৫৬:২৫ অপরাহ্ন
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশি আটক
তানভীর আহমেদ:: সুনামগঞ্জের চিনাকান্দি বিওপি সীমান্তের জিগাতলা এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে তাদের আটক করে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। আটককৃতা হলো, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের মো: কাদির মিয়ার ছেলে মো: রাসেল মিয়া (২৪), রাজাপাড়া গ্রামের মো: সূলতান মিয়ার ছেলে মো: মোবারক হোসেন (২৫)। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১০/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামক স্থান হতে ০২ জন বাংলাদেশী নাগরিককে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ১ লাখ এক হাজার একশত সাতাশি টাকাসহ আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ভাবে ভারত প্রবেশ কালে তাদের আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তিদ্বয়কে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসময় তিনি বলেন, দেশে কোনো অবৈধ পণ্য কিংবা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর