সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৩৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৩৯:০৩ পূর্বাহ্ন
জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার লাউরিকান্দা নামক স্থানে বোরো জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা অর্ধশতাধিক লাউ গাছের চারা উপড়ে তুলে তা বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাউরিকান্দা নামক স্থানে উপজেলার সলপ গ্রামের ইয়াসিন মিয়ার (৫৫) এক একর ৪৪শতক রেকর্ডীয় বোরো জমি রয়েছে। এই জমির মালিকানা নিয়ে বছর থানেক ধরে ইয়াসিন মিয়ার সঙ্গে একই গ্রামের মানিক মিয়ার (৫৫) বিরোধ চলে আসছিল। মাস খানেক আগে ওই জমির কিছু জায়গায় অর্ধশতাধিক লাউ গাছের বীজ বপন করেন ইয়াসিন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ইয়াসিন তার দুই ছেলে ও চারজন শ্রমিক নিয়ে ওই জমিটি বোরো আবাদের জন্য প্রস্তুত করতে লাউরি কান্দার জমিতে যান। খবর পেয়ে সকাল নয়টার দিকে ওই জমির মালিকানা দাবি করে মানিক মিয়ার নেতৃত্বে ৭/৮জন লোকসহ লাঠিসোটা নিয়ে ওই জমির কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় অর্ধশতাধিক লাউ গাছের চারা গোঁড়া থেকে উপড়ে ফেলেন মানিক ও তার লোকজন। দুই পক্ষের সংঘর্ষে মনোয়ার হোসেন বাবু (২২), জয়নুল (২০), সাজিদুল (৩০), সাদ্দাম (৩৫), মামুন (২০) ও ইয়াসিন (৫৫) আহত হন। আহতদের মধ্যে ওইদিনই মনোয়ার হোসেন বাবু ও জয়নুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ইয়াসিন মিয়া বলেন, এটি আমার নামীয় রেকর্ডীয় জমি। জমির নামজারিকরাসহ খাজনাদিও আমি পরিশোধ করেছি। মানিক মিয়ার এখানে কোনো জমি নেই। একটি কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে অবৈধভাবে সে ও তার লোকজন মিলে আমার জমিতে কাজ করতে বাধা দেওয়াসহ আমি ও আমার লোকজনকে মারধর করেছে। এ সময় মানিক ও তার লোকজন আমার লাগানো অর্ধশতাধিক লাউ গাছের চারা উপড়ে তুলে বিনষ্ট করেছে। আমরা এ নিয়ে থানায় মামলা করব। মানিক মিয়া দাবি করে বলেন, আমি এক ব্যক্তির কাছ থেকে দলিলমূলে এই জমিটি কিনেছি। তবে রেকর্ড করা হয়নি। কাজে বাধা দিতে গিয়ে আমরা মারধরের শিকার হয়েছি। লাউ গাছের চারা আমরা উপড়ে ফেলিনি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প