সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে আরও ধৈর্য ধরবো : জামায়াত আমির

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:২৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:২৮:০৩ পূর্বাহ্ন
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে আরও ধৈর্য ধরবো : জামায়াত আমির
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচনের জন্য ১৭ বছর ধৈর্য ধরেছি, প্রয়োজনে আরও কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো বলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন সংস্কার কমিটি হয়েছে। তারা কাজ করছেন। নির্বাচনের জন্য আমরা অনেক ধৈর্য ধরেছি। আরও কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মো. আবদুল করিম। শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- আগামী বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন করা সম্ভব হতে পারে। নির্বাচনের কাজ করতে সংস্কার কমিটির আরও একবছর সময় লাগবে। এ সংস্কার কাজে জামায়াত সহযোগিতা করবে। নির্বাচনে জামায়াত কতটি আসনে প্রার্থী দেবে, তা সংস্কার কাজ শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। দলটির আমির বলেন, জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। গত ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ১৫ বছর ক্ষমতায় থেকে যে তিনটি ডামি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের আগে রাতে ভোট মেরে নিয়ে, দিনের বেলা তারা তা-ব চালিয়েছে। তিনি আরও বলেন, তৎকালীন সরকারের আমলে শাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই তদন্ত আলোর মুখ দেখেনি। সে বিচার আজও হয়নি। এই ঘটনায় নাটক সাজিয়ে তার দায়ভার বিরোধীদলের উপর দেওয়া হয়েছে। স্বাধীনতার পর জামায়াতের কোনো নেতাকর্মী কোনো নির্যাতন ও স¤পত্তি দখল করেনি। যদি এমন কোন প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের উদ্দেশ্যে আমির বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কারা কারা অত্যাচার করেছেন, তাদের স¤পত্তি কারা দখল করেছেন। জামায়াত ক্ষমতায় গেলে সে বিষয়ে আন্তর্জাতিকভাবে তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করা হবে। যারা দোষী তাদের বিচার করা হবে। আয়না ঘরে আমি ছিলাম। পাশে ওই ঘরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে। তা আমরা দেখেছি। তাদের নির্মম নির্যাতনে লোকজন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। শফিকুর রহমান বলেন, দখলবাজ চাঁদাবাজমুক্ত দেশ গড়তে নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। সব ক্ষেত্রে বৈষম্যহীন একটা দেশ গড়তে চাই। যে দেশে দখলবাজ চাঁদাবাজি চলবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ