সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন
হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা
হাওর রক্ষায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি, হাওর উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, হাওরপাড়ের মানুষ প্রায় প্রতিবছর বাঁধ ভাঙার কারণে অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়। বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই অবিলম্বে হাওর রক্ষায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান। তিনি বলেন, ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ সুম্পন্ন করতে হবে। অন্যথায় হাওরপাড়ের মানুষ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামতে বাধ্য হবে। হাওর উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাওর সুরক্ষা বাঁধ ও হাওরের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারের ইদ্রিছ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। হাওর উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক খালেদ মিয়া ও যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুল হান্নান তালুকদারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী স¤পাদক এম এ হান্নান, তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম চৌধুরী এহিয়া। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্যামল চৌধুরী, পরিষদের যুগ্ম স¤পাদক অধ্যক্ষ নূর উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম সুহেল, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, বন ও পরিবেশ স¤পাদক আব্দুল ওয়াদুদ, মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, মানবাধিকার কর্মী সাহেদা বেগম প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর