সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন
৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়নাধীন ‘ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)-২য় সংশোধিত’ এর আয়োজনে সুনামগঞ্জ সদরে শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে ৯ দিন ব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী হৃদয়ানন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ শাখা) সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে, সহকারী প্রকল্প পরিচালক রবিন আচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সুনামগঞ্জ জেলার সম্মানিত ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন। প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী এবং জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শুভ পালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, সকলে যেন প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান সমাজে ছড়িয়ে দেন। ৯ দিনব্যাপী ৩টি বিষয়ে প্রশিক্ষণে সেবাইতরা সামাজিক মূল্যবোধ, বাল্যবিবাহ-যৌতুকের কুফল, ইভটিজিং, নারী নির্যাতন, নারী-পুরুষ বৈষম্য, সার্বজনীন মানবাধিকার, শিশু অধিকার, ন্যায়বিচার, মাদকের কুফল ও করণীয়, পশু পালন, মৎস্য চাষ, গবাদি পশুর টিকা, রোগের লক্ষণ, মৎস্য চাষ পদ্ধতি, ফসল চাষ, ফল চাষ, শাক-সবজি চাষ, ফুল চাষ, মৌমাছি পালন ও কৃষি জমি পরিমাপ সম্পর্কে আলোচনা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স