সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুনামগঞ্জে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ উদ্বোধন

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৭:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৭:৩০:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি: লংকাবাংলা সিকিউরিটিজের সুনামগঞ্জ ডিজিটাল বুথের উদ্বোধন হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) ডিজিটাল বুথ উদ্বোধনের পাশাপাশি এদিন পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পুঁজিবাজারে সুপরিকল্পিত বিনিয়োগ নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। শহরের দোজা মার্কেটের ৩য় তলায় লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ স্থাপন করা হয়েছে। রবিবার দুপুর ২টায় লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কর্মশালায় উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা, সিলেট শাখার ব্যবস্থাপক মো: সামসুদ্দিন,ও সুনামগঞ্জ ডিজিটাল বুথের ব্যবস্থাপক মো: মাহফিজুল আলম পাপল সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।পুঁজিবাজার বিনিয়োগকে বিভিন্ন অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী নতুন নতুন শাখা ও ডিজিটাল বুথ স্থাপন করছে লংকাবাংলা সিকিউরিটিজ। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা বলেন, ‘পুঁজিবাজারের মত অপার সম্ভাবনাময় ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে বিনিয়োগের মাধ্যমে যেকোনো শ্রেণীপেশার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। ট্রেজারি বন্ড, আইপিওর মত বাড়তি মুনাফা-সংবলিত খাতগুলো বিনিয়োগকারীদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও ভবিষ্যতে ইটিএফ ও কমোডিটি মার্কেটের মত আকর্ষণীয় প্রোডাক্টগুলো পুঁজিবাজারে সংযুক্ত হওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পুঁজিবাজারে বিনিয়োগকে আরো আকর্ষণীয় করে তুলবে। অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের প্রধান মো. জাহাংগীর হোসেন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লংকাবাংলার ডিজিটাল প্লাটফর্ম আইব্রোকার, ট্রেডক্সএক্সপ্রেসের বিভিন্ন ফিচারের ব্যবহার এবং এর সুবিধাগুলো তুলে ধরেন। এ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা নিজস্ব মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে নিজের বিনিয়োগ নিজেই দেখভাল করতে পারবেন। সবশেষে নীতিনির্ধারক, গ্রাহক, বিনিয়োগকারী ও অংশীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পুঁজিবাজারের সমৃদ্ধির জন্য মতামত প্রকাশের পাশাপাশি দেশব্যাপী নতুন শাখা ও ডিজিটাল বুথ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স