সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

হাওরকে হারানো ঐশ্বর্য ফিরিয়ে দিতে হবে, তবেই ফিরবে পরিযায়ী পাখিরা

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৯:২১ পূর্বাহ্ন
হাওরকে হারানো ঐশ্বর্য ফিরিয়ে দিতে হবে, তবেই ফিরবে পরিযায়ী পাখিরা
হাওরকে হারানো ঐশ্বর্য ফিরিয়ে দিতে হবে, তবেই ফিরবে পরিযায়ী পাখিরা বিস্তারিত বলার অবকাশ নেই। কেবল বলি শীতকাল যথারীতি এসে গেছে এবং ইতোমধ্যে পৌষ মাসের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এবং শীত পুরোদমে হামলে পড়েছে। বাংলাদেশে হালকা শীত পড়ে অগ্রহায়ণ মাসের শুরুতে এবং তখন থেকেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করে দেশের হাওরগুলোতে, বিশেষ করে টাঙ্গুয়ার হাওরে। গতকালের (২৩ ডিসেম্বর ২০২৪) একটি দৈনিকে সংবাদ শিরোনাম করা হয়েছে, ‘হাওরে আসেনি অতিথি পাখি’। লিখা হয়েছে, “পরিযায়ী পাখির অভয়াশ্রম হিসেবে দেশ-বিদেশে পরিচিত ছিল সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় বিস্তৃত টাঙ্গুয়ার হাওর। কিন্তু এই বছর টাঙ্গুয়ার হাওরে এখনো আসেনি কোনো পরিযায়ী পাখি। ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এই টাঙ্গুয়ার হাওর। সুদূর সাইবেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতো হাওরটিতে। সাধারণত প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম দিকে হালকা শীতের আমেজ শুরু হতেই টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখির আসা শুরু হয়। মাঘের শেষ পর্যন্ত থাকে তাদের এই পদচারণা। শীতে আসে, গরমে চলে যায় এ কারণে এদের বলা হয় অতিথি পাখি।” আমরা টাঙ্গুয়াকে ‘ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট’ করে নিয়েছি বটে কিন্তু টাঙ্গুয়ার হাওরকে মেরে ফেলার ষড়যন্ত্র বন্ধ করিনি। আমরা প্রমাণ করেছি, আমরা জাতি হিসেবে আত্মহত্যাপ্রবণ। যে-টাঙ্গুয়ার হাওর আমাদের মায়ের মতো জীবন চালানোর উপকরণ যোগায়, তার বুকে বসে মুখে মারতে আমরা অভ্যস্ত। আমরা বুঝি না যে, হাওর মারা গেলে আমরা নিজেরাও মরবো, বাঁচতে হলে উদ্বাস্তু হতে হবে। কয়েক বছর আগেও শীতের শুরুতেই প্রচুর সংখ্যক পরিযায়ী পাখির ভিড় জমে যেতো টাঙ্গুয়ার হাওরে, কিন্তু এবার তার ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। বলা হয়েছে, “কিন্তু এ বছর টাঙ্গুয়ার হাওরে এখনো আসেনি কোনো পরিযায়ী পাখি। এবার এই জলাভূমিতে শীত এসেছে, কিন্তু দেখা নেই পরিযায়ী পাখির, নেই পরিযায়ী জীবনের গান।” অভিজ্ঞ মহলের ধারণা : হাওরের প্রাকৃতিক পরিবেশ পরিযায়ী পাখিদের খাদ্যযোগানের স্বাভাবিক যোগ্যতা হারানোসহ একদিকে জাল ও ফাঁদ পেতে পাখি নিধনের ব্যাপকতা, অপরদিকে পাখির বিচরণের অনুকূল নৈসর্গিক নির্জনতা ভঙ্গকারী পর্যটনশিল্পের প্রসারের কারণে পরিযায়ী পাখিরা হাওরবিমুখ হয়ে পড়েছে। যেখানে বনসহ খাদ্যহিসেবে জলজ প্রাণী ও উদ্ভিদের সঞ্চয় নেই, বরং আছে মরণফাঁদের বিস্তার, সেখানে কেন পাখি মরতে আসবে? সুতরাং পরিযায়ী পাখিদের বিচরণের জন্যে হাওরকে উপযুক্ত করে নিতে হলে হাওরকে হারানো ঐশ্বর্য ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক ভারসাম্যের ক্ষতি পুষিয়ে দিতে হবে, পাখি মারা একদম বন্ধ করতে হবে, হাওরে পর্যটনের নামে হাওরের নির্জনতা ভঙ্গ করা বন্ধ করতে হবে, আর বন্ধ করতে হবে হাওরে প্রাণপ্রকৃতি বিনাশী কীটনাশকের ব্যবহার। তবেই ফিরবে পরিযায়ী পাখিরা অন্যথায় নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর