সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা কমিটি গঠিত

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:২৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:২৩:১৯ পূর্বাহ্ন
ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা কমিটি গঠিত
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি বিলুপ্ত করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব শান্ত শুক্রবার (২০ ডিসেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটির নিকট সংগঠনের অন্তর্বর্তীকালীন দায়িত্ব অর্পণ করেন। এরপর তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। নবগঠিত উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন। এ ছাড়াও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ফয়সাল আহমেদ, ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী মল্লিক ওয়াসি উদ্দিন তামী, জাবির আহমেদ জুবেল, সুকেশ দেবনাথ এবং ঢাকা কলেজের আনোয়ার হোসেন প্রিন্সকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে নবগঠিত উপদেষ্টা কমিটি গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে একটি উপকমিটি ঘোষণা করবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে উপদেষ্টা কমিটি সদস্য সংগ্রহ, নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি গঠনসহ সংশ্লিষ্ট কাজগুলো সম্পাদন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স