সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা

তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:২১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:২১:২৫ পূর্বাহ্ন
তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। কয়েকজন তরুণের জটলার মধ্যে কথা হচ্ছিল সড়ক দুর্ঘটনায় নিহত আবদুল আজিজ সায়েমকে (২১) নিয়ে। স্মৃতিচারণায় মুমরাজ আলম নামের তাঁর এক বন্ধু বলছিলেন, গত বৃহ¯পতিবার দিবাগত রাত একটা পর্যন্ত আবদুল আজিজের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছেন তিনি। ঠিক পরদিন সকালেই এমন একটি দুর্ঘটনার খবর পাবেন, কল্পনাও করতে পারেননি। একপর্যায়ে হতবিহ্বল এসব তরুণের পাশে গিয়ে দাঁড়ালেন আবদুল আজিজের বাবা আবদুর রহমান। জানতে চাইলেন, তাঁরা চলে যাবেন কি না? জবাবে তরুণেরা একযোগে বলে উঠলেন, বন্ধুকে শেষবার দেখে এরপরই ফিরবেন, সম্ভব হলে একসঙ্গে ফিরবেন। আর কোনো কথা বলতে পারলেন না আবদুর রহমান। ছলছল চোখে তাঁদের দিকে একবার তাকালেন। এরপর কিছুটা দূরে গিয়ে নির্বাক দাঁড়িয়ে থাকলেন। গত শুক্রবার বেলা ৩টার দিকে হাসপাতালটিতে এমন দৃশ্য দেখা যায়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আবদুল আজিজসহ সৈয়দ মোখলেছ ওরফে মহান (২০) ও হাফিজুর রহমান (১৯) নামের তিন শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে আবদুল আজিজ ও সৈয়দ মোখলেছ ছাতক উপজেলার পাশাপাশি এলাকার বাসিন্দা ও পরস্পর বাল্যবন্ধু। ওই তরুণদের সবাই আবদুল আজিজের বন্ধু। আবদুল আজিজের বন্ধু মুমরাজ আলম বলেন, গত বৃহ¯পতিবার দিবাগত রাত একটা পর্যন্ত তারা ছাতকের কোর্ট এলাকায় ব্যাডমিন্টন খেলেছিলেন। এরপর যে যাঁর মতো বাড়ি ফেরার জন্য রওনা হন। পথে আবদুল আজিজ তাঁদের জানিয়েছিলেন, পরদিন শুক্রবার ভোরে সিলেট থেকে আরও দুজন আসবেন। তাঁদের সঙ্গে গাড়ি নিয়ে সিলেটের লামাকাজিতে খেজুরের রস খেতে যাবেন। কিন্তু পরে আবদুল আজিজের বাবা আবদুর রহমান জানিয়েছেন, ‘আজিজ আর আমাদের মাঝে নেই। কিন্তু বিষয়টি কিছুতেই বিশ্বাস করতে পারছি না।’ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কোণে তখনো নির্বাক দাঁড়িয়ে ছিলেন আবদুল আজিজের বাবা আবদুর রহমান। নীরবতা ভেঙে জানতে চাইলে তিনি বলেন, আবদুল আজিজ সায়েম ও সায়মা বেগম নামে তাঁদের যমজ সন্তান হয়েছিল। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে আবদুল আজিজ ছিলেন তৃতীয়। গত বৃহঃপতিবার রাতে আবদুল আজিজ ঘরে ফিরেছিলেন কি না, তিনি বলতে পারেন না। খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলেন। শুক্রবার সকালে ছাতকে দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন এমন খবর শুনে খোঁজ নিয়ে জানতে পারেন নিহত ব্যক্তিদের একজন তাঁর ছেলে। এদিকে আবদুল আজিজের আরেক বন্ধু ইউসুফ আহমদ দুর্ঘটনার প্রসঙ্গে বলেন, শুনেছি শুক্রবার ভোরে সিলেট থেকে দুজন প্রাইভেট কার নিয়ে এসেছিল। পরে ছাতক থেকে পাঁচজন মিলে খেজুরের রস খেতে বের হয়েছিল। শুক্রবার সকালে খেজুরের রস খেয়ে তাঁরা জৈন্তাপুরের হরিপুরের উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে আবার জৈন্তাপুরের লাল শাপলা বিল দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস