সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে : সিলেটে আইজিপি

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:১৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:১৮:৫২ পূর্বাহ্ন
পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে : সিলেটে আইজিপি
সুনামকণ্ঠ ডেস্ক :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। বিগত সময়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে। পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে। পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে, এ জন্য আমরা লজ্জিত। শনিবার (২১ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স’র কনফারেন্স হল রুমে সিলেট বিভাগে সকল ইউনিটের কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি বাহারুল আলম আরও বলেন, ৫ আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্য এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার হয়নি। তিনি বলেন, রাজনীতিবিদরা হলেন আমাদের কান্ডারী। আল্টিমেটলি তারাই দেশটা চালাবেন। রাজনৈতিক কুপ্রভাবটা যেন না আসে। সুপ্রভাবটা যেন আসে। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। গত ১৫ বছরে দলীয় স্বার্থে পুলিশ এমন কোনো অন্যায় নাই যা করে নাই। এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মতবিনিময় সভায় র‌্যাবের অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ পুলিশের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা