সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

সাদপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০১:০৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০১:০৮:৩৬ অপরাহ্ন
সাদপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার :: ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সম্মিলিত উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে সাদপন্থীদের মধ্যে যারা সরাসরি সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, হুকুমদাতা ও উস্কানিদাতা তাদের অতিদ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি, তাদের কাকরাইল মসজিদে প্রবেশ এবং তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছিরের সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলার সাধারণ স¤পাদক মুফতি আব্দুল হক আহমদি, ইমাম মোয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সাধারণ স¤পাদক মাওলানা আব্দুর রকীব বিশ্বম্ভরপুরী, জেলা হেফাজতের সাংগঠনিক স¤পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী ও হাফিজ ত্বাহা হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাবলীগ জামাতের অন্যতম মুরুব্বি শায়খ মাওলানা আনোয়ার হোসাইন, ঢালাগাও মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল ইসলাম, মুসলিম মাদ্রাসার মুহতামিম মুফতি আজিজুল হক, শাখাইতি মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, দারুল হিকমার অন্যতম পরিচালক মাওলানা নুরুজ্জামান আলমগীর, দারুল আরকাম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুজ্জামান হাকিমী, চন্ডিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুদ্দিন, হেফাজতের অর্থ স¤পাদক মাওলানা রুকন উদ্দিন, অচিন্তপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা রুকন উদ্দিন, তেঘরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী নুর আহমদ হাদী, বড়পাড়া নদীরপাড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, বড়পাড়া নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোস্তফা কামাল প্রমুখ। সমাবেশ থেকে সাত দফা দাবি পেশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি