সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সুনামগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠন

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠন
স্টাফ রিপোর্টার :: সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়ূব বখত জগলুল মিলনায়তনে সুনামগঞ্জ সদর উপজেলা পিএফজি’র আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ ছাত্রদলের নিয়ে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টি সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পিএফজি’র সদস্য জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলার সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, শান্তিগঞ্জ পিএফজির অ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, সুনামগঞ্জ সদর পিএফজির সদস্য কর্ণবাবু দাস। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা। সভায় বক্তব্য রাখেন ছাত্রদলের ছাদিকুর রহমান চৌধুরী, আজগর আলী, রাব্বি আহমেদ, ইব্রাহীম খলিল তুহিন, ইয়াহিয়া হাসান, সাকিব আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উম্মে সুমাইয়া তাবাসসুম, শবনম দ্দোজা জ্যোতি, ছাত্র ইউনিয়নের পূর্জ চৌধুরী, দিয়া চৌধুরী, তুর্য দাস, যুব অধিকার পরিষদের মুজাহিদ আলী খোকন, আবু সাঈদ, সাধারণ ছাত্র অনন্যা তালুকদার, আলী ইমরান, রুমি রানী দাস, ফৌজিয়া রহমান ঊষা প্রমুখ। উপস্থিত সকলেই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি ও সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন। ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠনে একমত হন। তারা বলেন, এ গ্রুপ, আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করে শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গঠনে সহায়তা করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন