সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

আমার দেশ ২২ ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে : মাহমুদুর রহমান

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৪৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৪৮:০৯ পূর্বাহ্ন
আমার দেশ ২২ ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে : মাহমুদুর রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ২২ ডিসেম্বর থেকে দৈনিক আমার দেশ পত্রিকা নবযাত্রা শুরু করবে বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহমুদুর রহমান। এ সময় মাহমুদুর রহমান বলেন, গত ১৭ বছর হাসিনা পরিবারের বিরুদ্ধে কারো লেখার সামর্থ্য ছিল না। আমার দেশ আগেই লেখা শুরু করছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সব সময় খোলা থাকবে। তা অসহায় মানুষের কণ্ঠস্বর হবে। আগামী ২২ ডিসেম্বর থেকে আবারও পত্রিকাটি পাঠকের হাতে পৌঁছবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের এক মাস সময় দিন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই। আমার দেশ পত্রিকার মাধ্যমে ইসলামোফোবিয়া মোকাবেলা করবেন বলে মন্তব্য করে মাহমুদুর রহমান বলেন, আমরা যথাসম্ভব সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে। বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে। বক্তব্যে ভিক্টিমের কখনো বক্তব্য ছিল না। শুধু পুলিশ ও র‌্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করত। দুই পক্ষের বক্তব্য দেয়নি। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করব না। পত্রিকার সম্পাদকীয় নীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ ৯০ শতাংশ মুসলমানের দেশ। অথচ ফিলিস্তিন ইস্যুতে আমাদের পত্রিকাগুলোতে লেখা কম। দেশের পত্রিকাগুলো ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক পাতায় এক-দুই কলাম রাখে মাত্র। প্রথম পাতায় ফিলিস্তিনের নিউজ যায় না। আমরা কাশ্মীরে মুসলিম নির্যাতন, চীনের উইঘুরে মুসলিম নির্যাতন ও রোহিঙ্গা মুসলিমসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিয়ে লিখব। তিনি বলেন, গত ১৫ বছরে দালালির কারণে মানুষের মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বড় বড় পত্রিকার সার্কুলেশন কমেছে ৫০%। আমরা মানুষের মধ্যে পত্রিকার প্রতি আস্থা বাড়াব। পত্রিকা হলো সমাজ-সংস্কৃতির দর্পণ। আমরা চাই, মানুষ অপেক্ষা করুক। সকালবেলা পত্রিকার জন্য অধীর আগ্রহে থাকুক। আমার দেশ সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে। সাংবাদিকের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, আমরা স্বাধীনতার কথা বলব। আমরা আগেও কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি নাই। এখনো করব না। হাসিনার আমলে আমরা অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম। আমরা কখনোই কোনো দলকে অ্যাডিশনাল কাভারেজ দেই নাই। এখনো কোনো দলের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। যে দল আধিপত্যের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব। তিনি আরও বলেন, যখন শাহবাগ আন্দোলন চলছিল, তখন সব পত্রিকায় জ্বর ছিল। শাহবাগ যে হাসিনা ও পার্শ্ববর্তী দেশের চক্রান্ত ছিল, সেটা আমার দেশ পত্রিকা বুঝতে পেরেছে। তখন আমাদের হেডলাইন ছিল ‘শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি’। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার বাশির জামাল। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার স¤পাদক কবি হাসান হাফিজসহ আমার দেশ পত্রিকার অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি