সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুরে গৃহবধূ নিহতের ঘটনায় মামলা দায়ের

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৩৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৩৮:০৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে গৃহবধূ নিহতের ঘটনায় মামলা দায়ের
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে স্বামীর চেয়ারের আঘাতে নাজিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় স্বামী আমজাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহ¯পতিবার (১৯ ডিসেম্বর) ওই গৃহবধূর বড়ভাই ইমরান হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় এ হত্যা মামলা করেন। এদিকে, ঘটনার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছেন। আমজাদ শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বৃহঃপতিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। প্রসঙ্গত, গত বুধবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনলাইন জুয়া খেলায় বারণ করাকে কেন্দ্র করে চেয়ারের আঘাতে গৃহবধূ নাজিয়া বেগমের মৃত্যু হয়। ওই গৃহবধূ দুই সন্তানের জননী ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী