সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শান্তিগঞ্জে পিএফজি’র মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০২:০৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০২:০৫:৩২ অপরাহ্ন
শান্তিগঞ্জে পিএফজি’র মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ
স্টাফ রিপোর্টার :: সকল স্তরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বানে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ। বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরে শান্তিগঞ্জ পয়েন্টে পিএফজি ও শান্তিগঞ্জ থানার উদ্যোগে শান্তিগঞ্জ পয়েন্টে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম স¤পাদক পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিটের নাজমুল হুদা মিনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম খান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুহুল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ মিয়া, ধর্মীয় নেতা জিয়াউর রহমান, পিস অ্যাম্বসেডর সুরঞ্জিত চৌধুরী টপ্পা, হারুন মিয়া, পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ, সাধারণ স¤পাদক নুরুল হক, পিএফজি সদস্য জিয়াসমিন, নাজমা, শেফালি, খোরশেদা, আলেয়া, সৈয়দ আলম, জয়ন্ত তালুকদার, বদরুল আলম টিপু, শিউলী, কাজলী হিজরা, দিলীপ কুমার দাস, হাবিবুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, এ কাজটি সময়োপযোগী। সকলকে এ কাজে সহযোগিতা করা দরকার আমরা প্রশাসনের পক্ষ থেকে এ কাজকে স্বাগত জানাই এবং সব সময় সহযোগিতার জন্য আশ্বাস দিচ্ছি। সভাপত্বির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী চৌধুরী বলেন, সবাই শান্তি, শৃঙ্খলা বজায় রাখার স্টেক হোল্ডার আপনারা। এ প্রজেক্টের সাথে যারা যুক্ত আছেন তারা যেনো স্কুল কলেজ পর্যায়ে এ বিষয়গুলো পৌছে দেওয়ার জন্য কাজ করেন। এমনকি ইউনিয়ন পর্যায়ে সকল মানুষকে উপস্থিত রেখে এ তথ্য পৌছে দিতে হবে। তাদের বুঝাতে হবে সংঘাত সংঘর্ষে কোনো লাভ নাই। যদি এ উপজেলার কোনো এলাকায় সংঘাত সংঘর্ষ হয় তাহলে পিএফজির লোকজন সবার আগে এগিয়ে আসবে বলে আমি মনে করি এবং আপনাদের অনুরোধ করছি এতটি কানেক্টিভিটি তৈরি করতে হবে যেখানে সংঘর্ষ তৈরি হওয়ার সম্ভাবনা হবে সেখানে আপনারা যাবেন এবং সংঘর্ষ বন্ধ করার জন্য কাজ করবেন। বক্তারা বলেন, আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট হলে শান্তি থাকে না। আমাদের স¤পর্ক তৈরি করতে হবে। বিভিন্ন জায়গায় বাজার, মসজিদ ইত্যাদি জায়গায় যদি আমরা এ বিষয়টি সাধারণ মানুষের ভিতর ছড়িয়ে দিতে পারি তা হলে কাজ হবে। বিকেলে শান্তিগঞ্জ পয়েন্টে, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগতসহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে শান্তিগঞ্জ থানার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলীসহ রাজনৈতিক দলের সদস্য, ধর্মীয় নেতা, পিএফজি সদস্য ও সাধারণ মানুষ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু